প্রতিনিধি: সাগর কুমার সিং
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ ঘটিকায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বগুড়া শেরপুরে বিশাল ইউনিয়নের অন্তর্গত বামিহাল গ্রামে অবস্থিত শ্রীশ্রী নীলমনি মন্দির এর উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আম্বইল বাগানপাড়া সকল ভক্তবৃন্দ, গোঁড়তা পূর্বপাড়া আদিবাসী যুব সমাজ ও শ্রীশ্রী নীলমনি মন্দির নামে ব্যানার সহ পাশ্ববর্তী গ্রামের প্রায় ৫ শতাধিক ভক্তবৃন্দ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রাটি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী নীলমনি মন্দিরে এসে শেষ হয়।
পরবর্তীতে ভবানীপুর ও বিশালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গীতা স্কুলের প্রায় ১শতাধিক শিক্ষার্থীরা গীতা প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।