শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে ২জনের মৃত্যু

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন

শ্রীপুর,(গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা এক নারীসহ দু’জনের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) সকালের দিকে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর রেলস্টেশনের উত্তর পাশে নারী ও রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় এক পুরুষ ট্রেনে কাটা পড়ে মারা যান তারা। পরে দুপুরের দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জান খান।

ইজ্জতপুর এলাকায় নিহত জয়নাল আবেদীন (৪৭) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পাটপচা গ্রামের বাসিন্দা। তিনি সাইকেলের মিস্ত্রি ছিলেন। অন্যদিকে, উপজেলার সাতখামাইর এলাকায় উদ্ধার ওই নারীর নামপরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর।

শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার হানিফ আলী বলেন,’স্থানীয়দের মাধ্যমে জানতে পারি জামালপুর এক্সপ্রেস ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর লাইনে ওই অজ্ঞাতনামা নারীর লাশ পড়ে আছে। পরে আমি রেলওয়ে পুলিশকে অবগত করি। তারা এসে লাশ নিয়ে যায়।
রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনমাস্টার আমিনুল ইসলাম বলেন,’ তিস্তা এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর অতিক্রম করে যাওয়ার পর ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এক যুবকের লাশের খবর দেয় স্থানীয়রা। পরে আমাদের লোকজন দিয়ে খবর নেওয়া হয়। দুপুরের দিকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জান খান মুঠোফোনে বলেন,’ খবর পেয়ে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ব্যক্তির পরিচয় জানা গেলেও নিহত নারীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST