সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সংবাদ প্রকাশের পর কমলনগরে প্রবাহমান খালে নির্মাণাধীন সেই ব্রীজটি ভেঙ্গে দিলো প্রশাসন

Reporter Name / ৬১৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:২১ অপরাহ্ন

মোঃ নুর হোসেন,কমলনগর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের বলিরপোল বাজার এলাকায় প্রবাহমান খাল দখল ও ভরাট করে বাড়ির পাশে নির্মাণাধীন সেই ব্রীজ ভেঙ্গে দিয়েছেন প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে ভূমি অফিসের সার্ভেয়ার আবদুল্লাহ আল মামুন ও ইউনি ভূমি কর্মকর্তা জাপর আকবর হোছাইন ও জাকির হোসেনের উপস্থিত থেকে এই ব্রীজটি ভেঙে দেন।

জানা যায়, কিছুদিন থেকে জারির দোনা খালের উপর ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্রীজ নির্মান করেন ওই এলাকার শামছুল হক। ৪০ফুট চওড়া খালের দু’পাশ ভরাট করে মাত্র ১০ফুট চওড়া ১৬ফুট লম্বা ব্রীজ(কালভার্ট) নির্মান শুরু করে সে। এসময় স্থাণীয়রা বাঁধা দিলেও জোরপূর্বক ব্রীজ নির্মান করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় একাধিক নিউজ হলে টনক নড়ে প্রশাসনের। পরে আজ দুপুরে স্থানীয়দের সহযোগীতায় ওই ব্রীজটি ভেঙ্গে ফেলা হয়। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন বলেন, জারির দোনা খালের উপর অবৈধ দখলে ব্রীজ নির্মান করা হচ্ছে,এমন খবরে ইউএনও স্যারে নির্দেশে অবৈধ ব্রীজটি ভেঙে ফেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রাহাত উজ জামান বলেন, ‘খাল দখল করে ব্যক্তিগত ব্রীজ নির্মাণ করা অন্যায়। যা পরিবেশের জন্য খুবই হুমকি। জনগনের ক্ষতির কথা চিন্তা করে ব্রীজ ভেঙে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST