রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সমাজ থেকে কুসংস্কার ও অপরাধ দূর করতে ইমামদের ভূমিকা অপরিসীম — সৈয়দ মোহাম্মদ শাহজাহান

Reporter Name / ১১২ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৩ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে ইমাম খতীব ঐক্য পরিষদের পরিচিতি অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা শরিফ উদ্দিন নূরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, ইটাখোলা ফাজিল ডিগ্রী মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমীর হোসেন, সৈয়দ সঈদ উদ্দীন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের আহ্বায়ক মাওলানা ইব্রাহীম সিদ্দীকী।

‎প্রধান অতিথি বক্তব্যে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন, “ইমাম-খতীবগণ আমাদের সমাজের আত্মার পথপ্রদর্শক। তারা শুধু মসজিদে ইমামতি করেন না, বরং সমাজকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্বও পালন করেন। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়, দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপ দূর করতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

‎তিনি আরও আশা প্রকাশ করে বলেন, ইমাম-খতীবদের এই ঐক্য পরিষদ গঠনের মাধ্যমে নোয়াপাড়ার মসজিদসমূহে পারস্পরিক সমন্বয় আরও জোরদার হবে। তারা ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখবেন এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

‎এছাড়া ইমাম সাহেবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইমাম ও খতিব মুফতি শাহ আলম মাসুমী, মুফতি মোজাম্মিল হক মাসুমীসহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সেক্রেটারি মাওলানা কামরুল হাসান মানিক। দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST