বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে কৃষকদের মাটি পরীক্ষা ও ভেজাল সার সনাক্তকরণে প্রশিক্ষণ

Reporter Name / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকদের জন্য মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সার সুপারিশ কার্ড বিতরণ এবং ভেজাল সার সনাক্তকরণে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের জামালপুর আঞ্চলিক শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আ খা ম মুর্শেদুর রহমান, গবেষণাগার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রাফেজা বেগম, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ এবং ভ্রাম্যমাণ মৃত্তিকা গবেষণাগার ব্রহ্মপুত্রের টিম লিডার মো. মাহবুবুল আলমসহ অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা মাটির সঠিক ব্যবস্থাপনা, ফসল উৎপাদনে উপযুক্ত সারের ব্যবহার এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া, রোগবালাই থেকে ফসল রক্ষায় আগাম পদক্ষেপ এবং ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর বিভিন্ন দিকনির্দেশনাও দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকরা জানান, মাটি পরীক্ষার মাধ্যমে জমির সঠিক অবস্থা জানতে পারলে সারের সঠিক প্রয়োগ নিশ্চিত করা যায়। এতে খরচ কমার পাশাপাশি ফসলের উৎপাদনও বৃদ্ধি পায়।

উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ জানান, কৃষকরা চাইলে সরাসরি জামালপুর মৃত্তিকা উন্নয়ন অফিসে গিয়ে মাটি পরীক্ষা করাতে পারেন। এতে জমির উৎপাদনশীলতা নিশ্চিত করার পাশাপাশি ভেজাল সার থেকে মুক্তি পাওয়া সম্ভব।

এই কর্মসূচির আওতায় ভ্রাম্যমাণ মৃত্তিকা গবেষণাগার সরিষাবাড়ীতে তিন দিন অবস্থান করে ৫৩ জন কৃষকের জমির মাটি মাত্র ২৫ টাকার বিনিময়ে পরীক্ষা করে। রবি ও খরিপ মৌসুমে সঠিক সারের পরিমাণ নির্ধারণে এই কার্যক্রম কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST