মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন, জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধ, হামলায় ৬ নারীসহ ৮ জন আহত, আটক ৪

Reporter Name / ৪৮৮ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬ নারীসহ ৮ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম, তার ছেলে অমিত হাসান, আলামিন ও তার ভাই রনি মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভবানীপুর গ্রামের জাহাঙ্গীর আলম ও প্রতিবেশী আলামিন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এক একর আশি শতাংশ ফসলি জমি নিয়ে বিরোধ চলছিল। রবিবার সকালে জাহাঙ্গীর আলম ওই জমিতে ধান রোপণ করতে গেলে আলামিন ও তার সহযোগীরা বাধা দেয়।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে মারামারি শুরু হয়। আলামিন ও তার সহযোগীদের হামলায় ৬ নারীসহ ৮ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কহিনুর বেগম, সালমা বেগম, হালিমা বেগম, সেলিনা আক্তার, ফাহিমা বেগম, আশা মনি, মেহেদী হাসান ও জাহাঙ্গীর আলম রয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বিকেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST