শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে দুর্নীতিবাজ কর্মচারীর যোগদান বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী।

Reporter Name / ৩৫২ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৪৫ অপরাহ্ন

 

লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:

জামালপুর জেনারেল হাসপাতালের প্রধান সহকারী ও হিসাব রক্ষক আবু হান্নানকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন , আবু হান্নান জামালপুর জেনারেল হাসপাতালে কর্মরত থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি কর্মস্থলে বিভিন্ন সময় কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন এবং স্বৈরাচার সরকারের একজন দোসর হিসেবে কাজ করেছেন। এ প্রেক্ষিতে, তার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের আদেশ বাতিলের দাবি জানানো হয়।

বক্তারা আরো জানান, যদি দ্রুত এই আদেশ বাতিল না করা হয়, তবে পরবর্তীতে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স নুরুন্নাহার আক্তার, ফার্মাসিস্ট মারাফত আলী এবং হিসাব রক্ষক খলিলুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST