শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদ্‌যাপন

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় উদ‌্‌যাপিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল”নেই পাশে যার, সমাজসেবা আছে তার”। দিবসটি উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মুক্ত আড্ডা, ওয়াকাথন এবং দরিদ্রদের মাঝে ঔষধ পথ্য ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে (০২ জানুয়ারি) উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসের সুপারভাইজার মোজাম্মেল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল। তিনি বলেন, “সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমাজসেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলের সহযোগিতায় আমরা সমাজকে আরও মানবিক করে তুলতে পারি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন বেগ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিঞা, এনজিও ফোরাম সরিষাবাড়ীর সাধারণ সম্পাদক ও সাংবাদিক বাদশা ভূঁইয়া, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আনিছুর রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলার যুগ্ম আহ্বায়ক মো. আকুল মিয়া। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ আয়োজনে সরিষাবাড়ীর সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। সমাজসেবার মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে এই দিবসটি উদ্‌যাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST