শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২২৫ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সরিষাবাড়ী প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের উপদেষ্টা, সভাপতি, সম্পাদকসহ সদস্যরা বলেন, বসুন্ধরা শুভসংঘ শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার এক অপূর্ব পাঠশালা। এই সংগঠনের মূল লক্ষ্য—মানবকল্যাণে কাজ করা, শিক্ষার প্রসার ঘটানো, অসহায়দের সহায়তা করা এবং ন্যায় ও মানবিকতার পক্ষে কাজ করা।

বক্তারা আরও বলেন, সমাজের অসহায় ও স্বপ্নবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য শুভসংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের এই মহৎ উদ্যোগকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাই একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকারিয়া আহমেদ, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান লিটন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান, শুভসংঘের বিভিন্ন কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করে সাধারণ মানুষকে সামাজিক উন্নয়নে উদ্বুদ্ধ করা হবে।

এই সভার মাধ্যমে সংগঠনের সদস্যরা নতুন উদ্যোগ ও কর্মপরিকল্পনার দিকনির্দেশনা পান, যা আগামীর সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST