মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ও বজ্রপাতে দুজনের মৃত্যু

Reporter Name / ১১১ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

লিমন মিয়া,সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রি এবং বজ্রপাতে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান পৌর এলাকার বাউসি চন্দনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি সেলিম মিয়া। স্থানীয়রা জানান, হরমুজ আলীর বাড়ির সামনে পল্লী বিদ্যুৎ লাইন মেরামতের সময় হঠাৎ বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঝুলে পড়েন তিনি। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেলিমের মৃত্যু হয়।

অন্যদিকে একইদিন দুপুরে ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামে বজ্রপাতে মারা যায় দশম শ্রেণির শিক্ষার্থী সিফাত মিয়া (১৬)। সে ভাটারা আব্দুর রাজ্জাক খান উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী এবং মোশারফ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিফাত নিজ বাড়ির পাশে আমগাছের নিচে বসে ছিল। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সরিষাবাড়ী থানার ওসি রাশেদুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST