শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সরিষাবাড়ীতে মন্দিরে প্রতিমা ভাংচুর, যুবক গ্রেপ্তার

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

লিমন মিয়া,সরিষাবাড়ী:

জামালপুরের সরিষাবাড়ীতে একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) গভীর রাতে পৌরসভার তাড়িয়াপাড়া এলাকার ওই মন্দিরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মন্দিরের ভেতরে রাখা সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে দেয় দুর্বৃত্ত। পরদিন সকালে মন্দির কমিটির সদস্যরা ঘটনাটি টের পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে হাবিবুর রহমান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে।

তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন বলেন, “শুভ মহালয়ার দিনে মন্দিরে এসে প্রতিমাগুলো ভাঙা দেখতে পাই। পরে পুলিশকে জানাই। সিসি টিভি ফুটেজ দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST