শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা ও বৃক্ষ রোপন উপলক্ষে গাছের চারা বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত  Logo কালিহাতীর সিংগাইরে মাদ্রাসাছাত্রীর ওপর ধর্ষণের চেষ্টার অভিযোগ, ঘটনাস্থল থেকে অভিযুক্ত গ্রেপ্তার Logo কাপাসিয়ায় বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ Logo গাজীপুরে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা Logo কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ৩দিন ব্যাপী ফল মেলা শুরু Logo মন্ত্রীর ক্ষোভের চার দিনের মাথায় বদলি মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক যুবকের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ Logo চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাকিব আটকে গেলেন দুবাইয়ে

Reporter Name / ২৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১:৪৩ অপরাহ্ন

নিউজ ডেক্সঃ

বিশ্বসেরা অলরাউন্ডার ও কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে আবারও জটিলতার সৃষ্টি হয়েছে। দেশের মাটিতে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টেস্ট স্কোয়াডেও রাখা হয়েছে সাকিবকে। তবে শেষ মুহূর্তে এসে আবারও সাকিবের বিদায়ী টেস্ট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন সাকিব আল হাসান। সেখান থেকে বৃহস্পতিবার বিকেলে দেশের বিমান ধরার কথা এই অলরাউন্ডারের। তবে দেশে ফেরার আগের দিনই তাকে বিমানে উঠতে নিষেধ করা হয়েছে বলে জানা গেছে। ফলে সাকিবের দেশের মাটিতে অবসর নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্রমতে, নিরাপত্তাসহ নানা কারণে তার দেশে ফেরার বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে। মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে বিগত কয়েকদিনের পরিস্থিতি সেইসঙ্গে অন্যান্য জটিলতার কারণেই এমন অবস্থায় দুবাইয়ে থামতে বলা হয়েছে তাকে।
এর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ চলাকালীন টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপকেই ওই ফরম্যাটে তার শেষ বলে অভিহিত করে সাকিব জানান, নিরাপত্তা পেলে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চান তিনি।

সাকিবের এই ঘোষণার পরপরই তার দেশে ফেরার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এই ইস্যুতে দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে বিসিবি তার নিরাপত্তায় অপারগতা প্রকাশ করে। তবে অনেক নাটকীয়তার পর ক্রীড়া মন্ত্রণালয় সাকিবকে নিরাপত্তা দিতে রাজি হয়।
সাকিবের দেশে ফিরতে বাধা নেই–যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমন আশ্বাসের পর গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দলে সাকিবকে রাখা হয়।
এদিকে বিষয়টি ক্রিকেট ভক্ত ও সাকিব ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সরকারের এ বিষয়টি ভালোভাবে মেনে নিতে পারছেনা অনেকে। অনেকে এর সমালোচনা ও তীব্র প্রতিবাদও জানিয়েছেন।
সাকিব আল হাসানকে শেষ টেস্ট খেলতে ও দেশের মাটিতে ক্রিকেট থেকে বিদায় সুযোগ না দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ” মাশরাফি – সাকিব ক্রিকেট ফ্যান ক্লাব ” এর সমন্বয়ক স ম জিয়াউর রহমান। তিনি বিবৃতিতে বলেন, সাকিব আল হাসান একজন বিশ্বসেরা অলরাউন্ডার ও কিংবদন্তি ক্রিকেটার। সাকিব আল হাসান বাংলাদেশের একজন পতাকা বাহক। সারা বিশ্বে যিনি বাংলাদেশের লাল সবুজের পতাকা বহন করে বাংলাদেশের গৌরব ও সম্মান বয়ে আনে তার প্রতি এমন আচরণ মেনে নেওয়া যায় না। তিনি আরও বলেন, এটা খুবই দূ:খজনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST