মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাভারে পিতা কে হত্যা করে ৯৯৯ কল করে ঘাতক মেয়ে

Reporter Name / ১৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি

ঢাকার সাভার পৌর মজিদপুর কাঠালবাগান এলাকায় আব্দুল কাদের বাড়ির ৫ম তলায় হত্যার ঘটনা ঘটে বৃহস্পতিবার দিবাগত ভোর ৪ ঘটিকার সময়। আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ মাস আগে বাবা ও মেয়ে ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।

জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে নিহতের মেয়ে জানান, আমি আমার পিতাকে হত্যা করেছি আমাকে ধরে নিয়ে যান। সাভার মডেল থানার ডিউটি অফিসার আব্দুর রশিদ জানান, ভোর রাত ৪ ঘটিকার ৯৯৯ কল করে এক মেয়ে জানান, তার পিতাকে তিনি কুপিয়ে হত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আব্দুর সাত্তারের লাশ উদ্ধার করে এবং মেয়েকে আটক করে।

নাটোরের সিংড়া থানার ভগা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুর সাত্তার (৫৬) কে কুপিয়ে হত্যা করে তার মেয়ে জান্নাত জাহান শিফা (২৩) ।

পুলিশ ও ঘাতক মেয়ে জানান, গত ২০২২ সনে সিংড়া থানার পিতার বিরুদ্ধে ধর্ষণের মামলা করে ছিলো মেয়ে জান্নাত। সেই মামলায় নিহত পিতা দীর্ঘ দিন জেলখেটে বের হয়ে মেয়ের সাথে আবার বসবাস শুরু করে সাভারে। সেই মামলার সূত্র ধরেই পিতার সাথে মেয়ে জান্নাতের বনিবনা হচ্ছিল না। ঘাতক জান্নাত বলেন, গতকাল রাতে ভাতের সাথে ২০ টি ঘুমের ঔষধ মিশিয়ে রাতে পিতাকে ভাত দেয়। নিহত আব্দুর সাত্তার ঘুমিয়ে পড়লে ভোর ৪ ঘটিকার সময় মেয়ে জান্নাত ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন বলেন, ৯৯৯ কল পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং নিহতের মেয়ে জান্নাত কে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST