বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সিরিজের সমতা ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে দাপুটে জয় টাইগারদের

Reporter Name / ১৯১ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন

স্পোর্টস ডেক্সঃ

জিম্বাবুয়ে: ২২৭ ও ১১১, বাংলাদেশ ১ম ইনিংস: ৪৪৪, ফল: বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী।

দিনের নির্ধারিত ওভার শেষ হয়ে যাওয়ার পর সময় বাড়িয়েছিলেন আম্পায়াররা। বাড়তি সময়ের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রানআউট হয়ে যান জিম্বাবুয়ের ভিনসেন্ট মাসেকেসা। মুমিনুল হকের থ্রো ভেঙে দেয় উইকেট। আর তাতে নিশ্চিত হয় তিন দিনের মধ্যে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়। বাংলাদেশ জিতল ইনিংস ও ১০৬ রানে।

টেস্টে বাংলাদেশের এটি তৃতীয় ইনিংস ব্যবধানে জয়। ঘরের মাঠে টানা ৬ টেস্ট হারের পর বাংলাদেশের এটি প্রথম জয়। এই টেস্টের আগে দেশের মাটিতে বাংলাদেশ সর্বশেষ টেস্ট জিতেছিল ২০২৩ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে। বাংলাদেশ দিনটা শুরু করেছিল ৭ উইকেটে ২৯১ রান নিয়ে। মেহেদী হাসানের মিরাজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিতে ভর করে অলআউট হওয়ার আগে আরও ১৫৩ রান যোগ করে বাংলাদেশ। ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা জিম্বাবুয়ে ২২ রানেই হারায় প্রথম ৩ উইকেট। এরপর অধিনায়ক ক্রেইগ আরভিন ওপেনার বেন কারেনকে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন। আরভিনকে বোল্ড করে জুটি ভাঙা মিরাজ একই ওভারে ফিরিয়ে দেন ওয়েসলি মাধেভেরেকে। এরপর আর ৪২ রান যোগ হতেই অলআউট জিম্বাবুয়ে। সেঞ্চুরির পর ৫ উইকেট নিয়ে দারুণ এক কীর্তিতেও নাম লিখিয়েছেন মিরাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST