শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

স্বপ্নের মুক্তমঞ্চ এখন অবৈধ দোকানের জঞ্জালে ঢাকা

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন

মোঃ নিজাম উদ্দিন,কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নরসুন্দা লেকসিটির গুরুদয়াল মুক্তমঞ্চ—কখনো ছিল মানুষের নির্মল বিনোদনের জায়গা। ভোরে শরীরচর্চা, বিকেলে শিশুদের খেলাধুলা, আর রাতে পরিবার নিয়ে হেঁটে বেড়ানোর জন্য এর বিকল্প ছিল না। কিন্তু সেই মুক্তমঞ্চ এখন যেন স্মৃতির পাতায় বন্দী। তার চেহারা বদলে গেছে, হয়ে উঠেছে এক বিশৃঙ্খল বাণিজ্যকেন্দ্র।
মুক্তমঞ্চজুড়ে গড়ে উঠেছে শতাধিক অবৈধ দোকান। কোথাও ফুচকার গন্ধ, কোথাও বার্গার তৈরির শব্দ। আর তার মাঝখানে হারিয়ে গেছে সেই শান্ত, ছায়াঘেরা বসার জায়গাগুলো। বেঞ্চগুলোও দখল করে রেখেছে দোকানিরা—কিন্তু কিছু না কিনলে সেখানে বসাও ‘নিষেধ’।
টাকার খেলা চলছে চোখের সামনেস্থানীয়দের ভাষ্যমতে, এই দোকান বসানোর পেছনে রয়েছে মাসে কোটি টাকার বাণিজ্য। প্রতিদিন ২০০-৩০০ টাকা হারে ভাড়া নেয়া হচ্ছে। দোকান বসাতে এককালীন ৪০-৫০ হাজার টাকার চুক্তি। অভিযোগ রয়েছে, এই অর্থ যায় কিছু ক্ষমতাধর নেতা ও পৌরসভার অসাধু কর্মচারীদের পকেটে।
নদী ও মাঠে বর্জ্য: পরিবেশ বিপর্যয়ের দ্বারপ্রান্তেদোকানপাট থেকে উৎপন্ন বর্জ্য ফেলা হচ্ছে সরাসরি নরসুন্দা নদীতে এবং গুরুদয়াল সরকারি কলেজের মাঠে। এর ফলে পরিবেশ দূষণের পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। নেই কোনো বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা, নেই কোনো নিয়মনীতি।
নিরাপত্তাহীনতা ও আগুনের ঝুঁকি
প্রতিটি দোকানে ব্যবহৃত হচ্ছে গ্যাস সিলিন্ডার। কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। প্রশাসনের নজরদারি নেই বললেই চলে।বখাটেদের উৎপাত ও সামাজিক অবক্ষয়সন্ধ্যার পর মুক্তমঞ্চ রূপ নেয় এক ভিন্ন জগতে—বখাটে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, অসামাজিক কার্যকলাপ, এবং ছিনতাইয়ের ঘটনা সাধারণ মানুষের জন্য এক আতঙ্কে পরিণত হয়েছে। পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের হতে হয় অপমানিত, অপদস্থ।
নাগরিকদের ক্ষোভ আর হতাশা
“এই জায়গায় শিশুরা খেলত, আর এখন তাদের খেলনার জায়গা ঘিরে রেখেছে দোকান। দোলনাগুলোও দোকানের পেছনে চাপা পড়ে গেছে,” বললেন এক অভিভাবক।
সকালবেলার শরীরচর্চা করতে আসা শহিদুল ইসলাম বলেন, “নির্মল পরিবেশ খুঁজতে এসে এখন দেখি শুধু ধোঁয়া, ভিড় আর বর্জ্য।”
প্রশাসনের প্রতিক্রিয়া
কিশোরগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বলেন, “এই জায়গা এখনো আমাদের আওতায় নয়, তবে আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতার বিল দিচ্ছি।”
জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন, “জনদুর্ভোগ হলে অবৈধ দখল উচ্ছেদ করা হবে।”নরসুন্দা লেকসিটির মুক্তমঞ্চ—যা একসময় ছিল সৌন্দর্য, শৃঙ্খলা ও নির্মলতার প্রতীক, এখন পরিণত হয়েছে নোংরা ব্যবসা আর অসহায়তার প্রতিচ্ছবিতে। নাগরিকরা আজ প্রশ্ন করছেন, “এই শহরের হৃদয়স্থান যদি এইভাবে ক্ষতবিক্ষত হয়, তাহলে বাকি শহরের ভাগ্যে কী আছে?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST