সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

স্বাধীনতার ৫৩ বছরের শাসকরা জনগণের কল্যাণে কোন আইন করেনি— চরমোনাই আমীর

Reporter Name / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:৪০ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরের শাসকরা জনগণের কল্যাণে কোন আইন করেনি, করতে পারেনি।আইন করেছে নিজেদের কল্যাণের জন্য। নিজেদের সুরক্ষা করার জন্য।নিজেদের দলকে সংরক্ষণ করার জন্য।জাতীকে মুক্তি দেওয়ার জন্য আইন প্রনয়ণ করা হয়নি। রাষ্ট্রের যত বাহিনী তারা জনগনকে সুরক্ষা দেয়না, দেয় শাসকদের। আজকে ডিজিএফআই, এন এস আই, ডিবি, বিজিবি, পুলিশ বাহিনী সরকারের সেবকে পরিনত হয়েছে। এমন সরকার দিয়ে কি করবো আমার, জনগণের জন্য আইন পাশ করা হচ্ছে না। জনগন সুখে না থাকলে সরকার দিয়ে লাভ কি ? ভারতের সাথে যে চুক্তি গুলো করেছে এসব চুক্তি না, গোলামির চুক্তি। আজকে ভারত আমাদের উপর এমন ভাবে আগ্রাসী হামলা শুরু করেছে, সমস্ত কিছু পরিবর্তন হবে, ক্ষমতায় রাখবে ভারত। আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, হস্তক্ষেপ চাইনা, কর্তৃত্ব চাইনা। এদেশের নেতৃত্ব দিবে জনগন। তিনি ৩০ সেপ্টেম্বর সোমবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে বাসস্ট্যান্ড এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মুসলমানদের সাথে যে ধর্মীয় বৈষম্য করেছে তা চিন্তাও করতে পারবেননা। মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করা হয়নি। মুসলমানদের ধংসের চেষ্টা করা হচ্ছে। শিক্ষায় যাতে ইসলাম না থাকে, ইতিহাস না থাকে, সব কিছু উঠিয়ে দেওয়া হয়েছে। আজকে ইসলামকে ধ্বংস করার জন্য শিক্ষা কমিশনে আবু সাঈদের মতো যে আহালে কোরআনী দাবী করে, যে একটা শয়তান, যে আমার নবীকে নিয়ে কটুক্তি করে, তাকে শিক্ষা কমিশনে নিয়োগ দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পিয়ন চার শত কোটি টাকার মালিক হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ড্রাইভার শত শত কোটিি টাকার মালিক।একটা অফিসের পিয়ন ঢাকায় ১০ টা ২০টা বাড়ির মালিক। ফরিদপুরে ছাত্র লীগের এক সভাপতি দুই হাজার কোটির টাকার মালিকই শুধু তাই নয়, সে কোটি কোটি টাকা পাচার করেছে। আজকে একজন শ্রমিকের চাকরিতে বেতন বাড়ানোর দাবীতে আন্দোলন করে রাস্তায় মারা যায়। আজকে আামাদের মহিলা শ্রমিকেরা কাজ করতে পারছেনা, ইজ্জত হরণ হচ্ছে। ইজ্জত ধ্বংস করা হয়েছে। তাদের কাজের জন্য আলাদা কর্মস্থল ব্যবস্থা করা হয়নি। এগুলো সবই বৈষম্য।

তিনি বলেন, আজকে গরীবদেরকে অধিকার রক্ষা করা হয়নি। দেশে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হলে, পাঁচ/দশ বছরে দরিদ্র সীমার উপরে উঠে যাবে। যাকাত কাদের জন্য, ফেৎরা কাদের জন্য, মানত কাদের জন্য, দান কাদের জন্য- ইসলামী গোটা অর্থনীতির জন্য। ইসলাম অর্থনীতি প্রনয়ন করেছে। ইসলাম গরীবদের দারিদ্র সীমার উপরে নিয়ে যাওয়ার জন্য অথচ আফসোস কপাল পোড়া এই গরীবেরা ইসলাম পছন্দ করেননা। গরীবরা কি জানেন, ইসলাম কি জিনিস ? ইসলামী আইন হলে রাষ্ট্রের টাকা চুরি করা হবেনা। ধনীরা গরিবদের প্রাপ্তি নিতে পারবেনা।ইসলাম সাধারণ মানুষের জন্য। ইসলাম সাধারণ মানুষের কল্যাণের জন্য।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কাপাসিয়া উপজেলার সভাপতি আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় সভায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা ও উপজেলা পরিষদের নেতৃবৃন্দ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST