শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

হচ্ছে না সাগরদাঁড়ির মধুমেলা: ১ দিনেই সীমাবদ্ধ মহাকবির জন্মজয়ন্তী

Reporter Name / ২৫১ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৬:২২ অপরাহ্ন

কেশবপুর যশোর প্রতিনিধি:

বাংলা সাহিত্যের কালজয়ী মহাপুরুষ, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মজয়ন্তী আগামী ২৫ জানুয়ারি-২০২৬।

প্রতিবছর এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে কবির জন্মভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের তীরে নামে লাখো মানুষের ঢল। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’ পরিণত হয় দক্ষিণবঙ্গের সবথেকে বড় সাংস্কৃতিক মিলনমেলায়। তবে এ বছর উৎসবপ্রেমীদের জন্য মন খারাপের খবর হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কারণে সেই ঐতিহ্যবাহী মধুমেলা হচ্ছে না। উদযাপন সীমাবদ্ধ থাকছে মাত্র একদিনের সংক্ষিপ্ত কর্মসূচিতে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে এ বছর দীর্ঘমেয়াদী মেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ বছর সপ্তাহব্যাপী মধুমেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে মহাকবির স্মৃতিকে শ্রদ্ধা জানাতে আগামী ২৫ জানুয়ারি-২০২৬ইং তাঁর ২০২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় একদিনের অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে।

সাধারণত মধুমেলা উপলক্ষে সাগরদাঁড়ির কপোতাক্ষ তীরে তিল ধারণের জায়গা থাকে না। মেলার সেই চিরচেনা রূপ—গ্রামীণ কুটির শিল্প, বিচিত্র সব খাবারের দোকান, সার্কাস, নাগরদোলা আর যাদু প্রদর্শনীর পসরা এবার বসছে না। মধু মঞ্চে সপ্তাহজুড়ে দেশ-বিদেশের কবি, সাহিত্যিক ও গবেষকদের যে তাত্ত্বিক আলোচনা এবং রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠান চলত, তাও এবার সংকুচিত হয়ে আসছে।

মেলার আয়োজন না থাকায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও হস্তশিল্পীরা। প্রতিবছর এই মেলাকে কেন্দ্র করে কোটি টাকার ব্যবসা হয়। মেলা না হওয়ার সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অনেকেই রাষ্ট্রীয় সিদ্ধান্তকে মেনে নিচ্ছেন।

তবে মধু-ভক্ত ও স্থানীয় সংস্কৃতিকর্মীদের দাবি, আয়োজন সংক্ষিপ্ত হলেও যেন মহাকবির জীবন ও কর্মের ওপর যথাযথ গুরুত্বারোপ করা হয়। তাদের মতে, কবির স্মৃতিবিজড়িত এই দিনটিতে অন্তত একটি মানসম্মত আলোচনা সভা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মধুসূদনের সাহিত্যকর্ম তুলে ধরা জরুরি।

মধুমেলা কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির চেতনার অংশ। ভক্তদের আশা, আগামী বছরগুলোতে সব বাধা পেরিয়ে আবারও তারুণ্যের জয়গানে মুখরিত হবে কপোতাক্ষের তীর, আবারও সাত দিন ধরে চলবে প্রাণের ‘মধুমেলা’। হচ্ছে না সপ্তাহব্যাপী মধুমেলা: একদিনেই সীমাবদ্ধ মহাকবির জন্মজয়ন্তী এনামুল হাসান : বাংলা সাহিত্যের কালজয়ী মহাপুরুষ, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মজয়ন্তী আগামী ২৫ জানুয়ারি-২০২৬।

প্রতিবছর এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে কবির জন্মভিটা যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদের তীরে নামে লাখো মানুষের ঢল। সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’ পরিণত হয় দক্ষিণবঙ্গের সবথেকে বড় সাংস্কৃতিক মিলনমেলায়। তবে এ বছর উৎসবপ্রেমীদের জন্য মন খারাপের খবর হলো ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কারণে সেই ঐতিহ্যবাহী মধুমেলা হচ্ছে না। উদযাপন সীমাবদ্ধ থাকছে মাত্র একদিনের সংক্ষিপ্ত কর্মসূচিতে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে এ বছর দীর্ঘমেয়াদী মেলার আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেকসোনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ বছর সপ্তাহব্যাপী মধুমেলা আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে মহাকবির স্মৃতিকে শ্রদ্ধা জানাতে আগামী ২৫ জানুয়ারি-২০২৬ইং তাঁর ২০২তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় একদিনের অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হবে।

সাধারণত মধুমেলা উপলক্ষে সাগরদাঁড়ির কপোতাক্ষ তীরে তিল ধারণের জায়গা থাকে না। মেলার সেই চিরচেনা রূপ—গ্রামীণ কুটির শিল্প, বিচিত্র সব খাবারের দোকান, সার্কাস, নাগরদোলা আর যাদু প্রদর্শনীর পসরা এবার বসছে না। মধু মঞ্চে সপ্তাহজুড়ে দেশ-বিদেশের কবি, সাহিত্যিক ও গবেষকদের যে তাত্ত্বিক আলোচনা এবং রাতভর সাংস্কৃতিক অনুষ্ঠান চলত, তাও এবার সংকুচিত হয়ে আসছে।

মেলার আয়োজন না থাকায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও হস্তশিল্পীরা। প্রতিবছর এই মেলাকে কেন্দ্র করে কোটি টাকার ব্যবসা হয়। মেলা না হওয়ার সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অনেকেই রাষ্ট্রীয় সিদ্ধান্তকে মেনে নিচ্ছেন।

তবে মধু-ভক্ত ও স্থানীয় সংস্কৃতিকর্মীদের দাবি, আয়োজন সংক্ষিপ্ত হলেও যেন মহাকবির জীবন ও কর্মের ওপর যথাযথ গুরুত্বারোপ করা হয়। তাদের মতে, কবির স্মৃতিবিজড়িত এই দিনটিতে অন্তত একটি মানসম্মত আলোচনা সভা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মধুসূদনের সাহিত্যকর্ম তুলে ধরা জরুরি।

মধুমেলা কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির চেতনার অংশ। ভক্তদের আশা, আগামী বছরগুলোতে সব বাধা পেরিয়ে আবারও তারুণ্যের জয়গানে মুখরিত হবে কপোতাক্ষের তীর, আবারও সাত দিন ধরে চলবে প্রাণের ‘মধুমেলা’।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST