শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

২নং পোগলদিঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেলেন লাল মিয়া

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৮:০১ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩নং ওয়ার্ডের সদস্য লাল মিয়া। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।

ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে জনসেবার সঙ্গে সম্পৃক্ত লাল মিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চান মিয়া চানু, জামালপুর এপোলো হাসপাতালের পরিচালক শরিফুজ্জামান জামালী রুবেলসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে নতুন প্যানেল চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান।

নতুন দায়িত্ব গ্রহণের পর লাল মিয়া বলেন, “আমি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবা করব। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে ইউনিয়নের কল্যাণে কাজ করার জন্য সবার সহযোগিতা চাই।”

দায়িত্ব গ্রহণ শেষে তিনি বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এদিকে, স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, লাল মিয়ার নেতৃত্বে ইউনিয়নের সেবা কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক হাসিনা বেগম একটি আদেশ জারি করেন, যার ভিত্তিতেই লাল মিয়াকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST