শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

৫৩ বিজিবির অভিযানে মনাকষা সীমান্তে ১০ ভারতীয় গরু আটক

Reporter Name / ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জঃ

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা মনকাশা সীমান্তে চোরাচালানকৃত দশটি ভারতীয় গরু আটক করেছে ৫৩ বিজিবি

১০ এপ্রিল ২০২৫ তারিখ মনাকষা বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন চরপাকা ইউনিয়নের সেতারপাড়া গ্রামে নিয়মিত টহল পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর চর দিয়ে গবাদিপশু চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানতে পারে। তৎক্ষণাৎ টহলদল উক্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করে এবং আনুমানিক রাত ০৩টা ৪০ মিনিটে সীমান্ত হতে ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আম বাগানের মধ্যে লুকিয়ে রাখা ১০টি মালিকবিহীন গরু বাঁধা অবস্থায় খুঁজে পায়। পরবর্তীতে জানা যায় গরুগুলো অবৈধভাবে ভারত হতে এনে ঐ স্থানে বেঁধে রাখা হয়েছিল যা বিভিন্ন হাটে নিয়ে বিক্রয় করা হতো। গরুগুলো আটক করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও ঘটনার সাথে জড়িতদের সনাক্তের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত গবাদিপশু, অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST