বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই Logo কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ Logo কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ Logo মনোহরদী থানা পুলিশের অভিযানে বিমানবন্দর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার Logo সিলেটে নানা আয়োজনে বরণ করা হচ্ছে ১৪৩৩ বঙ্গাব্দ Logo চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ Logo মনোহরদী থানার ওসি শাহিনুল ইসলামের বদলি Logo টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার Logo কুড়িগ্রামে রহস্যজনক মৃত্যু: ঘরের পাশে ঝুলছিলেন অসুস্থ বৃদ্ধ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

অটোপাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে আবারও হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

সোমবার (৬ মার্চ) দুপুরে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঢাকায় ফেরার পথে ডিগ্রি তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী উপাচার্যের গাড়ি আটকে এই হামলা চালায়।

হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, আজ (সোমবার) দুপুরে উপাচার্য ক্যাম্পাসে তার নিজ দপ্তর থেকে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তার গাড়ি ঘিরে ধরে এবং ভাঙচুর চালায়। এ সময় উপাচার্য শারীরিকভাবে নাজেহাল হন।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২১ মে অটোপাসের দাবিতে আন্দোলনরত ২০২২ সালের স্নাতক (পাস) পরীক্ষার্থীদের হামলায় তিনি প্রথমবারের মতো আহত হয়েছিলেন।

ঘটনার পর উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সাংবাদিকদের জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান রক্ষায় প্রশাসন অটোপাসের মতো অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকার করবে না। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের অন্যায্য দাবি এবং অন্যায় আবদারের সাথে কখনোই বিশ্ববিদ্যালয় প্রশাসন সহানুভূতি দেখাতে পারে না। জাতীয় বিশ্ববিদ্যালয় কোনো অটোপাসকে সমর্থন করে না।’

অটোপাসের দাবি নাকচ করে উপাচার্য আরো বলেন, ‘সামনের দিনগুলোতে শিক্ষার গুণগত মান বজায় রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস এবং গ্রেস নিরুৎসাহিত করছে। এ ব্যাপারে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় বিশ্ববিদ্যালয় একবার অটোপাস দিলে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।’

এ বিষয়ে জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST