বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অতিরিক্ত খাজনা আদায়: কুড়িগ্রামে পশুর হাটের ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ৭০ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঐতিহ্যবাহী নাজিমখাঁন পশুর হাটে সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত খাজনা (টোল) আদায়ের অভিযোগে হাটের ইজারাদার পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ মে) দুপুরে নাজিমখাঁন বাজারে উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে নাজিমখাঁন পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটেছে। এ সুযোগে হাটের ইজারাদার পক্ষ সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এবং প্রাপ্ত রসিদ যাচাই করে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ইজারাদার পক্ষকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত হারের অতিরিক্ত খাজনা আদায় না করার জন্য কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান বলেন, “পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো পশুর হাটে ক্রেতা বা বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করে হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, প্রশাসনের এ উদ্যোগে পশুর হাটে শৃঙ্খলা বজায় থাকবে এবং ক্রেতা-বিক্রেতারা হয়রানিমুক্ত পরিবেশে বেচাকেনা করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST