শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়া সদরে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৫০.৫৭ শতাংশ জমির দখল বাদী পক্ষকে বুঝিয়ে দিল প্রশাসন।
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অবরোধের সমর্থনে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

Reporter Name / ৭৪২ Time View
Update : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৩:৩৬ পূর্বাহ্ন

ঢাকা: অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি ঘোষিত সপ্তম দফা অবরোধের প্রথম দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক সড়কে মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী।

মিছিলটি বনানী মাঠ থেকে শুরু হয়ে কাকলীতে এসে শেষ হয়। এ সময় সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা।

 

ঢাকা জেলা বিএনপি মিছিলটির আয়োজন করে। মিছিলে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সহ-যুববিষয়ক সম্পাদক, মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিল্টু, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সেক্রেটারি খন্দকার আবুল কালাম, ধামরাই উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুব মিয়া, যুগ্ম সম্পাদক ডা. আউয়াল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম সিকদার রানা, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ অল হামিদ নিরব, সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম ফাহাদ, পাভেল খান, ঢাবির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুজ্জামান রাসেল প্রমুখ।

এ সময় রিজভী বলেন, সরকার দেউলিয়া হয়ে গিয়ে সঙ্গী খুঁজে বেড়াচ্ছে। কিন্তু কোথাও সাড়া না পেয়ে গোয়েন্দাদের দিয়ে দলছুট কিছু নেতাদের বাগিয়ে নেওয়ার চেষ্টা করছে। হালুয়া-রুটির ভাগ পেতে কয়েকজন গেলেও মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা তা প্রত্যাখ্যান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST