বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় অর্ধলাখ টাকা জরিমানা

Reporter Name / ৪৯৫ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৫:৪০ অপরাহ্ন

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় রাতের আঁধারে তিন ফস‌লি জ‌মির মা‌টি কে‌টে চলছে বি‌ক্রির মহাৎসব। কোন ভাবেই থামানো যাচ্ছেনা মা‌টি কাটা। মাটি খেকোদের ভেকুর (মাটি কাটার যন্ত্র) থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে সাটু‌রিয়ার ফস‌লের জ‌মি।

অব‌শে‌ষে সু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গভীর রাতে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদ ও অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম।

সাটু‌রিয়া উপ‌জেলার সদর ইউনিয়নের শেখরীনগর এলাকা থে‌কে রাত ১ টার দিকে মাটিবাহী ৮টি ড্রাম ট্রাক ও ৪ টি খালি ড্রাম টাকা আটক করেন। খালি গাড়ী গুলোকে ৫০ হাজার টাকা করে জরিমানা করে নগদ উসুল করে ৪টি গাড়ী মালিকের জিম্মায় দেন। বাকি মাটি ৮টি গাড়ীর চালক ও হেলপার দের বিভিন্ন মেয়াদে জেল দিয়ে গাড়ীগুলো জব্দ করে থানায় নিয়ে যায়।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নান্দেশ্বরী গ্রামের রিয়াজ (৩৮), ঘিওর গ্রামের মোঃ বাবু (২০), হাজীপুর গ্রামের আব্দুল মালেক (৪৫), লুৎফর রহমান (৩৫), ধুল্ল্যা গ্রামের মোঃ ফারুক (৪০), কমলপুর গ্রামের মারফত আলী (৫০), ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রাধানগর গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৩০), জান্না গ্রামের ফারুক (২৭), নান্দেশ্বরী গ্রামের মোঃ হৃদয় হোসেন ( ২৪), ইন্দরা গ্রামের হৃদয় (২১), কমলপুর গ্রামের নাঈম ইসলাম (২৪), হালুয়া পাড়া গ্রামের মোহাম্মদ আলী (২১) কে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও রবিন দেওয়ান(২৮), তানভীর (৩০), লাল চাঁন আহমেদ (৩০), রাকিবুল (২৪) প্রত্যেক কে ৫০ হাজার করে অর্থদন্ড করা হয়।

সহকারী কমিশনার ভূমি তানভীর আহমদ বলেন, পার্শ্ববর্তী থানা ধামরাই এলাকায় মাটির লিক থেকে সাটুরিয়া উপজেলায় মাটি বিক্রি করার সময় গাড়ীগুলো আটক করে জেল ও জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সাটুরিযা থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে গাড়ি আটক করা হয়েছে। সাজাপ্রাপ্ত সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST