সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাপাসিয়ায় সেনাবাহিনীর টহল শোডাউন

Reporter Name / ২৩৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুর-৪, কাপাসিয়া আসনে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে টহল ও উপস্থিতিমূলক মোটরসাইকেল টহলশোডাউন পরিচালনা করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি রোববার দুপুর ২টার দিকে কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয় সেনাবাহিনীর মোটরসাইকেল টহল শোডাউন। শোডাউনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে সেনাবাহিনীর উপস্থিতি দৃশ্যমান করা হয় বলে সেনা ক্যাম্প কর্তৃপক্ষ জানায়।

কাপাসিয়া সেনাক্যাম্প সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জননিরাপত্তা জোরদার করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষার নিয়মিত দায়িত্বের অংশ হিসেবেই সেনাবাহিনীর এই টহল ও শোডাউন পরিচালিত হয়েছে।

সেনাক্যাম্প কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ক্যাম্পে সেনাসদস্যের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। যেসব প্রত্যন্ত এলাকায় যানবাহন চলাচল সম্ভব নয়, সেসব এলাকায় মোটরসাইকেলের মাধ্যমে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST