আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:
গাজীপুর ২আসনের সাবেক সংসদ সদস্যকে হত্যা করিনি। এ হত্যা কান্ডের সাথে জড়িত ছিলাম না। আমাকে মিথ্যে মামলায় ফাসানো হয়েছে। আমি প্রায় বিশ বছর যাবত প্রবাসে রয়েছি। এবার সময় এসেছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের জবাব দেবার। আওয়ামী লীগের নেতাকর্মীদের সত্যের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গাজীপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জাতীয় ছাত্র সমাজের সাবেক সফল সাধারণ সম্পাদক জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম দীপুর ৫০তম জন্মদিন উপলক্ষে সোমবার রাতে গাজীপুরের টঙ্গীর পাগাড় এলাকায় আয়োজিত এক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও ইতালি প্রবাসী সোহেল রানার সভাপতিত্বে ও নূরে আলম আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, রেকাত বানু।

ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হৃদয়ে হবে হবেই দেখা দেখা হবে বিজয়ের এ স্লোগানটা হৃদয়ে ধারণ করতে হবে। আপনারা জানেন আমি একটি মিথ্যা মামলা মাথায় নিয়ে বিদেশে অবস্থান করছি। আজ আমার ৫০ তম জন্মদিন অনুষ্ঠান সফল করতে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে দিয়েছেন তাদের সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আপনারা আমার জন্মদিনে যারা আমার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উপস্থিত হয়েছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। আমি কখনো এমপি ছিলাম না, আমি কখনো মন্ত্রী ছিলাম না, আমি কোন জনপ্রতিনিধি ছিলাম না আমি আপনাদের গোপাল পুরের ছোট্ট একটি গ্রামে জন্মগ্রহণ করেছি। আমি অন্যায়ের প্রতিবাদ করতে করতে আজকে আমি এ জায়গায় এসে দাঁড়িয়েছি। আমি রাজনীতি করার উদ্দেশ্যে কখনো মাঠে থাকি নাই, আমি অন্যায়ের প্রতিবাদে মাঠে ছিলাম, আর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমি মিথ্যা মামলার শিকার হয়েছি, যার ধরুন আমাকে দেশের বাহিরে থাকতে হচ্ছে। আপনারা জানেন আহসানউল্লাহ মাস্টার একজন সাবেক এমপি ছিলেন একজন শিক্ষক ছিলেন কিন্তু আমি তাকে চিনি একজন আদর্শবান শিক্ষক হিসেবে আমি তাকে চিনি আমার একজন পিতৃতুল্য অভিভাবক হিসেবে, আপনারা কি পারবেন আপনার পিতৃতুল্য অভিভাবকে খুন করতে? এটা একটা চক্রান্ত ছিল এ হত্যাকান্ড ছিল তাদের অভ্যন্তরীণ দলীয় কোন্দলের। আপনারা সকলেই জানেন আহসানউল্লাহ মাস্টারের সবচেয়ে প্রিয় পাত্র ছিলাম আমি। আপনাদের কাছে দোয়া চাই আমি যেন অতি সত্তর এই মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে দেশে ফিরে আসতে পারি ইনশাল্লাহ।।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক ওমর ফারুক,ইয়াসিন, আরিফ রুবেল, আলম,মধু লিটন আহমেদ, রুবেল আহমেদসহ টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ। এ সময় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে জন্মদিনের কেক ও খাবার বিতরণ করা হয়।