বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

আ. লীগ নেতাদের সঙ্গে নিয়ে প্রচারণা, সরিষাবাড়ীতে জামায়াত কর্মীদের হুমকি—সংবাদ সম্মেলনে অভিযোগ

Reporter Name / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন

লিমন মিয়া, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের বিরুদ্ধে প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে প্রকাশ্যে প্রচারণা চালানো এবং জামায়াত প্রার্থী ও তার কর্মীদের হুমকির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারের মণ্ডল মোড়ে অবস্থিত ১১ দলীয় জোট প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আওয়াল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য ফতেহ লোহানী, পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানা, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামস উদ্দিনসহ চিহ্নিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে বিএনপি প্রার্থী প্রকাশ্যে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। এতে এলাকায় ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হয়েছে। এসব ব্যক্তিকে আটক না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও তিনি দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। ঋষিপল্লীতে সমাবেশ করায় এক হিন্দু ধর্মাবলম্বীকে মারধরের ঘটনা ঘটেছে। এছাড়া জামায়াতের কর্মী ও এজেন্টদের মোবাইল ফোনে এবং বাড়ি বাড়ি গিয়ে ১৩ তারিখের পর বাড়িছাড়া করা, চামড়া তুলে নেওয়া, হাত-পা ভেঙে দেওয়াসহ নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়।
অ্যাডভোকেট আব্দুল আওয়াল বলেন, আদ্রা বাজারে বিএনপি প্রার্থীর সরাসরি নির্দেশে দাঁড়িপাল্লার নির্বাচনি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে বিভিন্ন এলাকায় অফিস নিতে বাধা প্রদান করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রকৃত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো তালিকার বাইরে রেখে কিছু সাধারণ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আচরণবিধি লঙ্ঘনের প্রতিকার এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনো কাঙ্ক্ষিত প্রতিকার পাওয়া যায়নি বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, উপজেলা শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST