বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করায় থানা ঘেরাও

Reporter Name / ১৭২ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩:০১ অপরাহ্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনধি:

ছিনতাই মামলায় গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে ছাড়িয়ে নিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে থানা ঘেরাও করে এলাকাবাসী।

বুধবার সকালে রাণীশংকৈল থানার মূল ফটকের সামনে  হোসেনগাঁও ইউনিয়নের হাজারো জনতা সড়ক অবরোধ করে আটক হওয়া ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিকে ছাড়িয়ে নিতে এতে অংশ নেয়।

এসময় পুলিশ প্রশাসন অবরোধ স্থলে উপস্থিত হয়ে জনতাকে শান্ত করার জন্য এলে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরে প্রশাসন তাদের ছত্রভঙ্গ করার জন্য শান্তভাবে লাঠিচার্জ করে। প্রায় ৩ ঘন্টা অবরোধ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে প্রশাসন।

থানা সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলা ৩ নং হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলীর নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান মতিউর রহমান মতিকে মঙ্গলবার  রাতে পীরগঞ্জ উপজেলা থেকে  আটক করে থানা পুলিশ।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সকাল ১১ টায় আটককৃত চেয়ারম্যানকে ঠাকুরগাঁও জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানান থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে বলেন, এভাবে থানা ঘেরাও করে পথ অবরোধ করে আসামি নেওয়া যাবে না। এবং আপনারা আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায়  আটককৃত ব্যক্তিকে নির্দোষ প্রমাণিত করতে পারেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST