বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উৎসব মুখর পরিবেশে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ চলছে

Reporter Name / ১৫৩ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১০:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরের ৫ উপজেলা ও মহানগর ভিত্তিক বৃহত্তম পেশাজীবি সাংবাদিক সংগঠন “গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ “এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন এর মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলছে।

আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষ্যে ইতোমধ্যে মনোনয়ন পত্র বিতরণ চলছে।

আজ ২০ আগস্ট বিকালে আনুষ্ঠানিকভাবে সহসভাপতি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চ্যানেল এস টিভির প্রতিনিধি মো: জসীমউদ্দিন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন ফরম কিনেছেন মোহনা টেলিভিশন ও আজকের বসুন্ধরা’র প্রতিনিধি মো: তরিকুল ইসলাম জুয়েল।

এ সময় নির্বাচন কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচন-২০২৫ এর সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, সহকারী নির্বাচন কমিশনার মো: আক্তারুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: সানাউল্লাহ নূরী, সাবেক দপ্তর সম্পাদক নাছির উদ্দীন নাছির, সংগঠনের অন্যতম সদস্য হাজী কামাল, লোকমান হোসেন পনির, মো: পারভেজ মিয়া, ইব্রাহীম খলিল, আওলাদ হোসেন প্রমূখ।

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন জানান, আগামী ২৫ আগস্ট সোমবার পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ চলবে। মনোনয়ন পত্র দাখিলের তারিখ ২৬ আগস্ট মঙ্গলবার। মনোনয়ন পত্র বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ আগস্ট বৃহস্পতিবার। মনোনয়ন পত্র প্রত্যাহার ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকার মধ্যে। আগামী ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে বিরতিহীনভাবে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলবে। নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই ভোট গণনা কার্যক্রম শুরু হবে এবং ভোট গণনা শেষে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST