বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পাঞ্জাবি-টুপির মার্কেট পরিদর্শনে এমপি সালাহ উদ্দিন : সহায়তার আশ্বাস

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় আকস্মিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত একটি পাঞ্জাবি ও টুপির মার্কেট পরিদর্শন করেছেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী। এ সময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং সরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তিগতভাবেও পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শনকালে এমপি সালাহ উদ্দিন আইয়ুবী জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ৩ থেকে ১২ বান ঢেউটিন এবং জনপ্রতি ৭ হাজার ৫’শ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাদের টিনের প্রয়োজন নেই, তাদের জন্য বিকল্প সহায়তার বিষয়েও জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর সঙ্গে আলোচনা চলছে।

তিনি আরও জানান, জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে অতিরিক্ত ৩ হাজার টাকা করে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বরাদ্দ বাড়ানোর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গেও তিনি যোগাযোগ করেছেন। তবে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান দুর্যোগ পরিস্থিতির কারণে আপাতত নিয়মিত বরাদ্দের বাইরে অতিরিক্ত সহায়তা পাওয়া কঠিন বলে ব্যবসায়ীদের অবহিত করেন তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশে বক্তব্যে সংসদ সদস্য বলেন, ব্যবসায় জীবনে উত্থান-পতন থাকলেও হালাল উপার্জনের জন্য ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। তিনি নিজের ব্যবসায়িক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ক্ষতিগ্রস্তদের মনোবল না হারানোর আহ্বান জানান এবং একজন ভাই হিসেবে সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

জানা গেছে, সম্প্রতি চালু হওয়া এই পাঞ্জাবি ও টুপির মার্কেটটি অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের কাছে পরিচিতি লাভ করেছিল। কিন্তু আকস্মিক বিপর্যয়ে মার্কেটটির বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সেখানে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা থাকলেও পুনরায় ব্যবসা শুরু করতে ব্যবসায়ীদের কিছু সময় অপেক্ষা করতে হবে।

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত ঘুরে দাঁড়ানো, রুজি-রোজগারে বরকত এবং ক্ষতি কাটিয়ে পুনরায় ব্যবসা শুরু করার তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ফরহাদ হোসেন মোল্লা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST