শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ১৬৯ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে ধুমপান বিরোধী প্রশিক্ষণে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ ও কার্যক্রম, সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়।
প্রশিক্ষণে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাক, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মোঃ ইজদাদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা নূর আলম সিদ্দিকী প্রমুখ।
এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে বক্তারা বলেন, তামাক ব্যবহার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়াও, তামাক সেবনের ফলে মুখের স্বাস্থ্যও খারাপ হতে পারে। ধূমপানের কারণে ফুসফুস, মুখ গহ্বর, স্বরযন্ত্রে বা গলার ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে। পরোক্ষ ধূমপানের শিকার হলে হৃদরোগ, স্ট্রোক, অ্যাজমা এবং শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।
তামাক সেবনের ফলে ফুসফুস, মুখ, গলা, খাদ্যনালী, মূত্রাশয়, অগ্ন্যাশয়, কিডনি, জরায়ু এবং পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ধূমপানের কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে।
তামাক সেবনের ফলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD), এমফাইসিমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিসের মতো শ্বাসকষ্টের রোগ হতে পারে।
ধূমপানের কারণে ইরেক্টাইল ডিসফাংশন, বন্ধ্যাত্ব, গর্ভাবস্থায় জটিলতা এবং দাঁতের সমস্যা হতে পারে।
পরোক্ষ ধূমপানের কারণেও হৃদরোগ, স্ট্রোক, অ্যাজমা, শ্বাসকষ্ট এবং শিশুদের মধ্যে শ্বাসকষ্টের সংক্রমণ হতে পারে। তামাক ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি বর্জন করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST