বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপকারভোগী ও প্রতিষ্ঠানের মাঝে উপকরণ বিতরণ

Reporter Name / ২৭৭ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২:৪৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অর্ধশতাধিক উপকারভোগী ও প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন প্রকার উপকরণ বিতরণ করা হয়েছে। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং বিভিন্ন অঞ্চলের দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার এবং যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

উপকারভোগীদের মাঝে ১৮ জন সেলাই মেশিন, ১৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির (প্রতিবন্ধী) মাঝে হুইলচেয়ার এবং ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) মোঃ মশিউর রহমান, কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST