শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় কৃষক কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২০৩ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় “বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানের জাতসমুহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল” শীর্ষক কৃষক কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ আগষ্ট সোমবার বিকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে কর্মশালায় গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম খান সভাপতিত্ব করেন।
বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনা বেগমের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা প্রকল্পের মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ডঃ. মোঃ মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নুরুন-নবী মজুমদার, গাজীপুর বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ, কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন প্রমুখ।
প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনা’র উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফাহমিনা ইয়াসমীন।
পরে প্রধান অতিথি কৃষক কৃষাণীদের মাঝে বিনা জাতের উন্নতমানের লেবু চারা বিতরণ করেন।

উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষি ব্লকের ৫০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় বিনা ধানের ১৩ টি জাতের ফলনের উপর সম্যক ধারণা প্রদান করা হয়। বিনা ৮ জাতের ফলন ১’শ ২০ দিনের মধ্যে ফলানো সম্ভব বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST