বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার বিকালে ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান টিক্কার সভাপতিত্বে এবং সদস্য সচিব ফোরকানুল ইসলাম ফকির মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন ফকির ইস্কান্দার আলম জানু। তিনি বলেন, গত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমার বিরুদ্ধে একতরফা ভাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করা হচ্ছে। অভিযোগকারী মুসাকে সংগঠন বিরোধী ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অনেক আগেই অব্যাহতি দেয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের বিরুদ্ধে সে গভীর ষড়যন্ত্র করছে। কমিটি দেয়ার নামে লেনদেনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এবিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মৃধা, মোঃ আক্তারুজ্জামান প্রধান, উপজেলা কৃষক দল নেতা ফখরুল ইসলাম প্রধান, নাজমুল ইসলাম, শেখ মোঃ সাইফুল ইসলাম নান্না, মোঃ ইব্রাহীম, আব্দুস সালাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST