সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:১২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় গাজীপুরের কাপাসিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের “ঘাটকুড়ি ব্রিজ হতে পুটান অভিমুখী নলি খাল” পর্যন্ত ৭৭ লক্ষ টাকা ব্যয়ে ১.৩৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী’র নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকিরের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোঃ সোহেল রানা। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, জেলা বিএনপি নেতা আব্দুল করিম বেপারী, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল মাহমুদ খান, বিএনপি নেতা ও বিআরডিবি চেয়ারম্যান সেলিম হোসেন আরজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান মোড়ল, চাঁদপুর ইউনিয়ন জামায়াতের আমির এস এম সোলাইমান প্রমুখ।

উল্লেখ্য, বর্তমান বিএনপি সরকার আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে, যা কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে কাজ করবে। ২০২৬ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর থেকে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে এটি একটি যুগান্তকারী উদ্যোগ।
খাল খনন কর্মসূচির মূল লক্ষ্য ও উদ্দেশ্য কৃষিজমিতে সেচ সুবিধা বাড়ানো, ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো, খরা ও বন্যা ব্যবস্থাপনা এবং জলাবদ্ধতা দূর করা।
সারাদেশে খাল ও নদী পুনঃখনন, যা বর্তমানে ৫৪টি জেলায় পর্যায়ক্রমে শুরু হয়েছে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি করবে, গ্রামীণ অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করবে।
এই উদ্যোগের আওতায় স্থানীয় কৃষি ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে জবরদখল হওয়া খালগুলো উদ্ধার করে পুনরায় সচল করার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST