রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ১৭৩ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

বিএনপির চেয়ারপার্সন বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের কাপাসিয়ার সর্বত্র মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২ জানুয়ারি শুক্রবার দিনব্যাপী বিভিন্ন মসজিদ-মাদরাসায় কোরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের চরবাঘুয়া ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ আছর অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, বিশিষ্ট শিক্ষানুরাগী হুমায়ূন কবির কাজল, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শাহীন বন্দুকসী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, মহাখালী মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম মাষ্টার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সফিকুল রহমান, ফিরোজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ জামাল উদ্দিন ভূঁইয়া, নূর মোহাম্মদ মেম্বার, সঞ্জু প্রমুখ। এছাড়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ দলীয় নেতৃবৃন্দদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছেলদিয়া দাখিল শিক্ষক মাওলানা মাসুদুর রহমান। শেষে আগত অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST