শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ২২৮ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৭:১৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির চেয়ারপার্সন, বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারি মঙ্গলবার বাদ আছর কড়িহাতা ইউনিয়ন বিএনপির ৪ ও ৫ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
আয়োজিত দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ লুতফুর রহমান। সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লার পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ফারুক হোসেন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের প্রাক্তন চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো, প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আসম হান্নান শাহ ও নাহিদ হান্নানের রুহের মাগফিরাত কামনা করা হয়। মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম মোঃ মাওলানা মোস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST