বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের সভাপতি ফরহাদ হোসেন মোল্লা, এনসিপি নেতা আব্দুল্লাহ আল মুহিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, ছাত্র প্রতিনিধি মোঃ রাশেদ, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, জাকির হোসেন কামাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, আকরাম হোসেন রিপন, সফিউদ্দিন জিন্নাহ, বেলায়েত হোসেন শামীম প্রমুখ ।

আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় কাপাসিয়া সদর রোড়ে প্রায় সময়েই লেগে থাকা দীর্ঘ যানজট, মাদকমুক্ত সমাজ গঠনন, সন্ত্রাস নির্মূল, ইভটিজিং বন্ধ, কিশোর গ্যাং প্রতিরোধ, কিশোর মোটরবাইকারদের সচেতনতা বৃদ্ধি, গরু চুরি রোধ, ফেক আইডি থেকে অপপ্রচার রোধ করা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বেশ উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটা অস্বাভাবিক হত্যাকান্ডের প্রকৃত রহস্য উন্মোচন। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহ নানাবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিনিধিত্বশীল সমাজ ব্যবস্থায় দায়বদ্ধতার জায়গা থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানানো হয়। একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্যমূলক ভাবে হত্যাকান্ড সহ বিভিন্ন অপকর্মের দায় বিশেষ একটি রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে চরিত্রহননের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST