বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রাকৃতিক দুর্যোগে পানির নিচে ধানক্ষেত : দিশেহারা কৃষক

Reporter Name / ১৫৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬, ৯:২১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

সারাদেশের ন্যায় গাজীপুররের কাপাসিয়ার বিভিন্ন অঞ্চলে অতিবৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে বিস্তীর্ণ এলাকার ধানক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে নিম্নাঞ্চলের ফসলি জমিতে পানি জমে থাকায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ।

স্থানীয় কৃষকরা জানান, বোরো ধানের ক্ষেতে পানি ঢুকে পড়ায় অনেক ক্ষেতেই ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে যেসব জমিতে ধান পাকতে শুরু করেছে, সেসব জমি বেশি ক্ষতির মুখে পড়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন, “সারা বছরের কষ্ট আর বিনিয়োগ এখন পানির নিচে। দ্রুত পানি না নামলে বড় ধরনের লোকসান গুনতে হবে।” এবছর ফসল কাটা এবং মাড়াই করতে অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। কৃষককে প্রতি শ্রমিকের জন্য ১ হাজার থেকে ১২’শ টাকা গুনতে হচ্ছে।
এছাড়া কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন স্থানে কৃষকের কাঁচা মরিচ, কুমড়া, বেগুন, পেঁপে, ধানসহ অন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এর প্রভাব পড়েছে স্থানীয় কাঁচাবাজারে। বেড়েছে সব ধরনের শাক-সবজির দাম। আবহাওয়ার উন্নতি না হলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে। ইতিমধ্যে উপজেলা কৃষি অফিস, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ক্ষতির তথ্য অধিদপ্তরে পাঠিয়েছেন।
প্রাকৃতিক দুর্যোগের এমন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
এদিকে কয়েকদিনের টানা বর্ষণে উপজেলা সদরের আদালতপাড়া, সাফাইশ্রী, দুনিয়া, বানারহাওলা, কাপাসিয়া ও জামিরারচর এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। প্রতি বছর বর্ষায় উপজেলা সদর সড়কে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অফিস সংলগ্ন ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়ক ও জনপথ বিভাগের নামমাত্র ড্রেনটির পানি সরবরাহের সংযোগ পথ ও পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী গত কয়েক বছর যাবত যথাযথ কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কোনো সুফল পাচ্ছেন না। উল্লেখিত এলাকার পানি নিস্কাশনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীরা জোর দাবি জানায়েছেন।

ক্যাপশন : ছবি: কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীর উজলী এলাকার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST