বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মহিলাদের বিনামূল্যে পুষ্টিকর চাল বিতরণ চূড়ান্তকরণ সভা

Reporter Name / ১৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৬ চক্রের উপকারভোগিদের তালিকা চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ চুড়ান্ত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া , বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আহম্মদ আলী সরকার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাছলিমা আক্তার প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের
বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৬ চক্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে । এ কর্মসূচির আওতায় উপজেলার ১১ টি ইউনিয়নের ২’হাজার ২’শত ৬৬ জন মহিলা মাসে ৩০ কেজি করে পুষ্টিকর চাল পাবেন। সুবিধা ভোগি কার্ডধারীদের মাধ্যে ৬টি উপাদান মিশানো পুষ্টিকর চাল দেয়া হবে।
মহিলারা ২’শ ২০ টাকা করে প্রতি মাসে ব্যাংকে সঞ্চয় জমা করবেন। এ কর্মসূচির আওতায় ২৪ মাস পর্যন্ত ৩০ কেজি করে চাল পাবেন।
কর্মসূচির আওতায় সুবিধা ভোগিদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তারা স্থানীয় ভাবে নিজস্ব ওয়ার্ডে পরিচ্ছন্নতা কাজে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST