বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মৎস্যজীবীদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

“রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় মৎস্যজীবীদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় মাধববাড়ি মৎস্যজীবী সমিতি ও ঘোরশ্বাব মৎস্যজীবী সমিতি। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা খেলায় শেষ পর্যন্ত ১-০ গোলে মাধববাড়ি মৎস্যজীবী সমিতিকে পরাজিত করে বিজয়ী হয় ঘোরশ্বাব মৎস্যজীবী সমিতি।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জান্নাতুল শাহীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মহিবুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ইউসুফ, কাপাসিয়া ডিগ্রি কলেজের শরীর চর্চা শিক্ষক আনোয়ার সাদেক, ইউনিয়ন জামায়াতের আমির জসিম উদ্দিন, উপজেলা যুবদল নেতা হিরন শেখ প্রমুখ। এছাড়া আয়োজক কমিটির সদস্য, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা মৎস্যজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও উৎসাহ বাড়াবে। পাশাপাশি মৎস্যসম্পদের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST