মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সাংবাদিক এফ এম কামাল হোসেনের মাতার ইন্তেকাল

Reporter Name / ৩২৬ Time View
Update : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক, কাপাসিয়ার সিনিয়র সাংবাদিক, এফ এম কামাল হোসেনের মমতাময়ী মাতা অনোয়ারা ফকির (৯০) ইন্তেকাল করেছেন। তিনি রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে —–রাজিউন)।

তিনি কাপাসিয়া সদর ইউনিয়নের সাফাইশ্রী গ্রামের মৃত আবুল কাশেম ফকিরের সহধর্মীনী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ছয় মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাড়ির পাশের উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে পারিবারীক কবরস্থানে স্বামীর পাশে তাকে সমাহিত করা হয়।

এফ এম কামাল হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, গাজীপুর জেলা বিএনপির সাধার সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা,দৈনিক মুক্তবার্তা প্রতিদিন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহিম হোসেন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আফজাল হোসাইন ও সদস্য সচিব সাইফুল ইসলাম শাহিন (সাংবাদিক), সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, তরগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জামায়াতে ইসলামী নেতা মাওলানা ফরহাদ মোল্লা, কাপাসিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক নেতা অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, মরহুমার ছোট ভাই মোঃ আবু সাঈদ আহমেদ। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ, কপাসিয়া উপজেলা রিপোর্টারস ক্লাব, ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম, কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ, গাজীপুর ও কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।

এর আগে মরহুমার দুই পুত্র কামাল হোসেন এবং জামাল উদ্দিন জানাজায় উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ এবং দোয়া প্রার্থনা করেন। মরহুমার জানাজা নামাজ পড়ান উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা খালেদ সাইফুল্লাহ। জানাজা নামাজের আনুষ্ঠানিকতার পরিচালনা করেন কাপাসিয়া ডিগ্রি কলেজের ক্রিড়া শিক্ষক আনোয়ার সাদেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST