মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ Logo বিএনপি নেতা মোজাম্মেল হকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কালিহাতী থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে গুরুত্বারোপ Logo সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি Logo গাজীপুরে ‘গ্রীণ হসপিটালে’ নবজাতকের বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন Logo গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচত শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত Logo রূপগঞ্জের ব্যবসায়ী শাহীন মালুম এবং সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান বাবুল মালুমের বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ Logo আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে Logo পঞ্চগড়ে নিম্নমানের রাস্তার কাজ পকেটে অবৈধ টাকা প্রকৌশলী আটক Logo রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ সেতু, দিয়েই চলাচল করছে গ্রামের শত শত মানুষ, দুর্ঘটনার শঙ্কায়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবী এমপি’র প্রচেষ্টায় ৫০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:২০ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

সমাজের দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরও সুস্থ ও সুন্দরভাবে বাঁচার অধিকার রয়েছে। মানুষ সৃষ্টির সেরা জীব। অসহায় মানুষের সহযোগিতা করা নৈতিক দায়িত্ব। মানুষ ও মানবতার সেবাই আল্লাহর এবাদত।
কালজয়ী শিল্পী ভূপেন হাজারিকা এমন সব মানুষের জন্যেই যেনো লিখেছিলেন,
“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা? ও বন্ধু মানুষ মানুষের জন্যে..।
সহমর্মিতা ও সহানুভূতির চেতনায় উজ্জীবিত হয়ে সমাজের বিবেকবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের যে কোন মানবিক উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়।

গাজীপুর -৪ কাপাসিয়ার
জননন্দিত তরুণ এমপি সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ও ঐকান্তিক প্রচেষ্টায় ৫০ জন অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ যেনো মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।

২০ অক্টোবর মঙ্গলবার বিকালে
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে
কাপাসিয়া উপজেলার ১১ ইউনিয়নের ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন অসহায় মানুষের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মো. সালাহউদ্দিন আইয়ুবী।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের জেনচ উফুক ইনসানি ইয়ারদিম দেরনেগির চেয়ারম্যান আলী সেনেল।
সালাউদ্দিন আইউবী এমপির ঐকান্তিক প্রচেষ্টায় তুরস্কের Genc Ufuk İnsani Yardım Derneği-এর অর্থায়নে এবং Dost Aid Bangladesh Society-এর বাস্তবায়নে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সালাউদ্দিন আইউবী এমপি বলেন,
“কারও কাছে একটি হুইলচেয়ার শুধু চলার বাহন, আর কারও কাছে এটি নতুন করে বাঁচার স্বপ্ন, স্বনির্ভরতার সাহস এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার এক নতুন আশার আলো।

বিশেষ চাহিদাসম্পন্ন ৫০ জন মানুষের হাতে হুইলচেয়ার তুলে দেওয়ার এই মানবিক উদ্যোগ আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার অনন্য অনুভূতি।

আমাদের ছোট্ট একটি উদ্যোগ হয়তো কারও জীবনে এনে দিতে পারে বড় পরিবর্তন, কারও মুখে ফোটাতে পারে এক চিলতে হাসি, আর কারও থমকে থাকা পথচলায় জ্বালিয়ে দিতে পারে নতুন আশার প্রদীপ।

তিনি আরো বলেন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে শারীরিক সীমাবদ্ধতা নয়, মানুষের স্বপ্ন ও সম্ভাবনাই হবে এগিয়ে যাওয়ার শক্তি।

তিনিম দোস্ত এইড বাংলাদেশ ও তুরষ্কের সেবামূলক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের সহযোগিতায় এতগুলো প্রতিবন্ধী ভাই-বোনের মাঝে হুইলচেয়ার বিতরণ করা সম্ভব হলো।

মানবিক এ উদ্যোগ স্থানীয় অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST