বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফলে তিনটি মাদরাসায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

উপজেলার মেরুয়া সিনিয়র আলিম মাদ্রাসা, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদ্রাসা ও পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে মোট ৩০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি।
ফলে এসব প্রতিষ্ঠানের পাঠদান ও শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন সামনে এনেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা আব্দুল আরিফ সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, মেরুয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ১৮ জন, ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে ৬ জন এবং পাঁচুয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে ৬ জন দাখিল পরীক্ষায় অংশ নেয়। তিন প্রতিষ্ঠানেই পাসের সংখ্যা শূন্য।

তিন মাদ্রাসার ৩০ পরীক্ষার্থীর ৩০ জনই ফেল করেছে। একটি প্রতিষ্ঠানেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম ও ফলাফল পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা সামনে এনেছে।

সংশ্লিষ্টদের মতে, ফলাফল খারাপ হওয়ার কারণ খুঁজে বের না করে শুধু ফলাফল প্রকাশে সীমাবদ্ধ থাকলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন হলে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দুর্বল বিষয়গুলো চিহ্নিত এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST