এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী এবং কাপাসিয়া সদর ও সনমানিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ মাইন উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুনুর রহমান, থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও তরগাঁও ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও বারিষাব ইউনিয়ন পরিষদ প্রশাসক মোঃ এজাজ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদ প্রশাসক ফাতেমা তুজ জোহরা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ্, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আতিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আরা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ প্রমুখ।
এছাড়া কাপাসিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা এবং কাপাসিয়া উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম।
সভায় বিভিন্ন কর্মকর্তা সাম্প্রতিক সময়ে গরু চুরি, মাদক কারবারিদের উৎপাত, কিশোর গ্যাং ও বিকট শব্দে মোটরসাইকেল চালনা, পরিবহনে চাঁদাবাজি, রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটা, কাপাসিয়া উপজেলা পরিষদ সদর রোডে তীব্র যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
দীর্ঘ আলোচনা শেষে সভাপতি উপজেলার সার্বিক বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সবাইকে আরো বেশি সচেষ্ট হওয়ার আহ্বান জানান।