বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, গরু ও গাড়ি উদ্ধার করেছে পুলিশ

Reporter Name / ৩০৭ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

  • শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় গরুবোঝাই একটি পিকআপ ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। তবে কালিহাতী থানা পুলিশের তাৎক্ষণিক অভিযানে গরু ও পিকআপটি উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার (৩ জুন) ভোররাত আনুমানিক ৩টা থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরুবোঝাই পিকআপটি ঘাটাইল উপজেলা থেকে কালিহাতী উপজেলার দিকে আসছিল। পথে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল গাড়িটি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায়। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

উদ্ধার হওয়া পিকআপটিতে মোট ৪টি গরু ছিল। এগুলো কুড়িগ্রাম জেলার রৌমারী থানার শামসুল আলম (৫০) ও মোঃ এরশাদুল (৩০) নামের দুই ব্যক্তির মালিকানাধীন। তবে ঘটনার পর থেকে গাড়িচালক মিন্টু (২৫) ও তার সহকারী হেলপারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পুলিশ ধারণা করছে, ছিনতাইকারী দলের সদস্য সংখ্যা ৮ থেকে ১০ জন হতে পারে। বর্তমানে গরুগুলো এবং পিকআপটি কালিহাতী থানায় হেফাজতে রয়েছে।

এদিকে স্থানীয়রা এই ধরনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST