বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুয়াকাটায় অসদাচারন করায় দোকানিকে কারাদণ্ড

Reporter Name / ২৪১ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন

আব্দুল মান্নান, পটুয়াখালীঃ

পটুয়াখালীর কুয়াকাটায় সরকারি রাস্তা দখল করে ফ্রিজ রাখা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অসদাচরণ করায় জাফর মৃধা (৪৫) নামে এক মুদি দোকানীকে ২ মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এই কারাদণ্ড প্রদান করেন।

জানা গেছে, কুয়াকাটা চৌরাস্তা এলাকায় মৃধা স্টোরের স্বত্তাধিকারী জাফর মৃধা সড়ক দখল করে ফ্রিজ রেখে ব্যবসা করে আসছিলেন। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই দোকানের সামনে গিয়ে সড়ক থেকে ফ্রিজ সরাতে বলেন। কিন্তু ওই দোকানী ফ্রিজ না সরিয়ে উল্টো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, ‘১৫ নভেম্বর কুয়াকাটায় রাসমেলা অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শৃঙ্খলা ফেরাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক দখল করে ফ্রিজ রাখতে দেখে ওই দোকানীকে তা সরাতে বলা হয়। কিন্তু তিনি তা না সরিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন। এ কারণে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, ‘কুয়াকাটায় ৩-৪ দিন আগে অবৈধ অনেক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যটন এলাকার সৌন্দর্য্য ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST