আবুজার গিফারী কেশবপুর যশোর:
যশোরের কেশবপুর উপজেলায় বিভিন্ন পূুজা মন্দির পরিদর্শন করেন স্বরাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়ার সচিব জনাব নাসিমুল গণি তিনি কেশবপুরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন কেশবপুরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুকে নিয়ে এ সময় তার সফর সঙ্গি হিসেবে ছিলেন খুলনা বিভাগীয় ডিআইজি, যশোর জেলা প্রশাসক জনাব আজহারুল ইসলাম , যশোর জেলা পুলিশ সুপার রওনক জাহান, সহকারী পুলিশ সুপার,ডিএসবি সহ পুলিশের বিভিন্ন সংস্থার লোক, আরো উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব শরীফ নেওয়াজ,কেশবপুর থানার অফিসার ইনচার্জ, জনাব আনোয়ার হোসেন, ডিএসবি তুষার ইমরান, ডিএসবি মফিজুর রহমান সহ কেশবপুর থানার আরো অনেক সাব-ইন্সপেক্টর।
খুলনা বিভাগীয় ডিআইজি বলেন আপনারা পুলিশের সাথে খারাপ ব্যাবহার করেন না কারণ আপনি সমস্যায় পড়লে পুলিশকেই ফোন দেওয়া লাগবে, আপনারা মব তৈরি করেন না আমাদের কে সাহায্য করুন এবং মাদকদ্রব্য কে এড়িয়ে চলুন মাদক বিক্রেতাকে ধরিয়ে দিন, পুলিশ সবসময় আপনাদের পাশে জনগণের জন্যই পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুন গণি বলেন হিন্দু ধর্মাবলম্বীদের একটি বড় মহা উৎসব সেটি হলো বছরে একবারই আসে দুর্গা উৎসব দূর্গাপূজা আপনারা সবাই শান্তি শৃঙ্খলা ভাবে আইন মেনে পূজা উদযাপন করবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করুন। সবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু বলেন আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ জুনিয়র ভাই কেউ সিনিয়র ভাই আমরা সবাই ঢাবিয়ান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিব নাসিমুল গনি সে আমার বড় ভাই আমাদের খুলনা বিভাগীয় ডিআইজি সেও আমার বিশ্ববিদ্যালয়ের ভাই এখানে যত প্রশাসনের লোক আছে প্রায় সবাই ঢাবিয়ান তারা আমার আমন্ত্রণে আশাতেই আমি অনেক খুশি আমার এলাকার লোকজন অনেক খুশি অজপাড়া এলাকার এই মন্দিরে এসেছে এটাই আমাদের এলাকাবাসীর গর্ব রাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে নাসিমুল গনি বড় ভাই সে আগের বছরেও আমাদের এই অজপাড়া গায়ের মন্দিরে পরিদর্শন করে গেছেন আমার এলাকা বাসি খুবই সন্তুষ্ট তাদের আশাতে। সবশেষে পূজা মন্দিরের সভাপতির বক্তব্যপ অনুষ্ঠানটি শেষ হয়।