শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Reporter Name / ১৬০ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

কেশবপুর -(যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে গত বুধবার (২৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়”।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা খাতুন।
বক্তারা বলেন, পরিবেশ আমাদের বন্ধু, পরিবেশকে ধ্বংস না করে রক্ষা করা আমাদের দায়িত্ব। পরিবেশ বিপর্যয় ঘটলে মানুষ তার সভ্যতাকে হারাবে। প্লাস্টিক ও পলিথিন পরিবেশকে ধ্বংস করে। যেখানে সেখানে প্লাস্টিক পণ্য না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। প্লাস্টিক, পলিথিনের পরির্বতে পাটজাতসহ পঁচনশীল পণ্য ব্যবহার করতে হবে। এই জাতীয় পণ্য ব্যবহারে সকলকে সচেতন করে তুলতে হবে। এছাড়াও পলিথিন বর্জন করাসহ উপজেলার বিভিন্ন নদ-নদী দূষণমুক্ত এবং পৌরশহরের মধ্যকুল এলাকায় যশোর টু চুকনগর মহাসড়কের পাশে ময়লা-আর্বজনা ফেলার জায়গাটি উন্নয়ন করার জন্য উপজেলা প্রশাসনের যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ এবং উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। পরবর্তীতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও পাঁচ হাজার ছয়শত ফলজ গাছের বিতরণ করা হবে।
দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা শুরুর আগে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি রের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণ করা বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে গেঞ্জি ও ক্যাপ বিতরণ করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডাবলু, কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিক, সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরণময় সরকার, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনর রশীদ বুলবুল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র নেটওয়ার্ক সদস্য শেখ সাইফুল্লাহ, কমিউনিটি সদস্য আঃ মজিদ বড়ভাই, প্রভাষক রুহুল আমিন, শেখ আসাদুল্লাহ, মাষ্টার আঃ লতিফ, আসাদ, মোশারফ দফাদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST