বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেশবপুরে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় জরিমানা

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫, ৮:৪৬ অপরাহ্ন

কেশবপুর( যশোর) প্রতিনিধি

কেশবপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনকে (পিটিএফ) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের মাইকেল মোড়ে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) নামে একটি প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন কোর্সের ভর্তি বিজ্ঞাপন দিয়ে সাইনবোর্ড লাগানো রয়েছে। এসব কোর্সের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোন অনুমোদন নেই। ওই ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এর সত্যতা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী এক লাখ লাখ জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, ওই প্রতিষ্ঠানের শুধুমাত্র পল্লী চিকিৎসক কোর্সের অনুমোদন রয়েছে। কিন্তু তারা প্রতিষ্ঠানের সামনে সাইনবোর্ডে বিভিন্ন কোর্সের ভর্তির ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST