রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

কেশবপুর যশোর প্রতিনিধি:-

কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা, বিকাশ, উন্নয়ন এবং করনীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ই অক্টোবর-২৫) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ আয়োজনে শিশু অধিকার সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালের-এর সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে রেকসোনা খাতুন বলেন, শিশুদের যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিশুরাই আগামীতে জাতি গঠন ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার কারিগর। সেজন্য আমাদের শিশুদের সুন্দর করে গড়ে তুলতে হবে। শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই। সুষ্ঠু পরিকল্পনা ও সঠিক দিক-নির্দেশনার মাধ্যমে শিশুদের পরিপূর্ণ বিকাশ ঘটানো সম্ভব। তিনি আরও বলেন, শিশুদের পরিপূর্ণ বিকাশ, স্বাস্থ্য, সুরক্ষা, সুশিক্ষা ও সুস্থ বিনোদন নিশ্চিত করার লক্ষ্যে সকলকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। শিশুদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তথ্য-প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার নানা উপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: সৌমেন বিশ্বাস। এছাড়াও শিশুদের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, শেখ আবরার জাহিন হৃদ্য, তানিয়া সিদ্দিক মুন, ঐশ্বর্য ভৌমিক, রাজদ্বীপ দত্ত প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমোতারা খাতুন-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST